যে ৫টি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনার কাজে আসবেই!
অ্যান্ড্রয়েড দিন দিন জনপ্রিয় থেকে জনপ্রিয়তর হচ্ছে। এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে অ্যান্ড্রয়েডে প্রচুর ফ্রি অ্যাপস পাওয়া যায়। তেমন কিছু কাজের ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপস এখানে শেয়ার করা হলো।
ইজি ফোকাস (easyFocus):
ফটোগ্রাফিতে সাবজেক্টকে ফোকাস বা ডিফোকাস করা অনেক জনপ্রিয়। ডিএসএলআর এ এই ফোকাস সুবিধা থাকলেও সাধারণ মোবাইল ক্যামেরাগুলোতে এই সুবিধা নেই। কিন্তু এখন এই ফ্রী এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ‘ইজি ফোকাস’ দিয়ে খুব সহজেই ফোকাস বা ডিফোকাস ইফেক্ট দেয়া যাবে।
বিভিন্ন সাধারণ টুল যেমনঃ ইমেজ জুম ইন, জুম
আউট অপশন ছাড়াও ফোকাস করার জন্য সার্কুলার ফোকাস, ইমেজ রোটেশন, আনডু, রিসেট
ইত্যাদি অনেক ফিচার রয়েছে। ইমেজের যে অংশটুকু ফোকাস করতে হবে সেই অংশটুকু
সিলেক্ট করে ফোকাস ইফেক্ট দেয়া যাবে।সার্কুলার ফোকাস অর্থাৎ ফটোর যেই
স্থানে ফোকাস ইফেক্ট দিতে হবে সেই স্থানে সার্কুলার লেন্সটি ড্রাগ করে
প্লেস করে দিতে হবে। ফোকাস সাইজ কাস্টমাইজ করা যাবে ফোকাস কন্ট্রোল বাটন
ব্যবহার করে। এছাড়াও রয়েছে রেকট্যাঙ্গল ফোকাস, সিলেকটিভ ফোকাস,ফোকাস ফ্লিপ
ফিচার। ইমেজের কোয়ালিটিও বাড়ানো যাবে ইমেজ ইনহ্যান্সমেন্ট টুলের মাধ্যমে।
সব মিলিয়ে ফোকাস করার জন্য সেরা একটি এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন।গতবছরের
নভেম্বরে রিলিজ হওয়া ইজি ফোকাস এপ চমৎকার কাজের এই ফ্রী এন্ড্রয়েড
অ্যাপলিকেশনটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায়ঃ http://goo.gl/Is5lC
ম্যাক্সথন এন্ড্রয়েড ওয়েব ব্রাউজারঃ
Mount Everest 3D:
মাউন্ট এভারেস্ট ৩ডি নামের এই অ্যাপসটি ব্যবহার করে খুব সহজেই এভারেস্টের বিভিন্ন হাই রেজুলেশনের ছবি এবং ম্যাপ দেখা যাবে তাও আবার ৩ডি ভিউতে। এন্ড্রয়েড স্মার্টফোন, ট্যাবলেট বা আইফোনের জন্য তৈরি করা এই এপসটি ডিজাইন করেছে ‘৩ডি রিয়েলিটি ম্যাপস’ নামের জার্মান কোম্পানী। স্যাটেলাইটের মাধ্যমে তোলা এভারেস্টের হাই রেজুলেশন ছবিগুলোর মাধ্যমে এভারেস্ট সম্পর্কে জানা যাবে অনেক বিস্তারিত। ৩ডি ম্যাপগুলো নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে টাচ গেসচার। যার মাধ্যমে অনায়াসেই এভারেস্টের পাদদেশ থেকে চূড়া পর্যন্ত ভ্রমন করা যাবে। শুধু তাই নয় এভারেস্টের যে বেস ক্যাম্প রয়েছে সেগুলো নিয়েও রয়েছে বিস্তারিত তথ্য। ফ্রী ভার্শনের পাশাপাশি রয়েছে প্রো ভার্শন। প্রো ভার্শনে কিছু বিশেষ সুবিধা রয়েছে। জিপিএস ট্র্যাকিং ফাংশনের মাধ্যমে এভারেস্টের রাস্তার লোকেশন রেকর্ড করে আপলোডও করা যাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করা যাবে। এমনকি ট্যুরের স্পীড, দূরত্ব এবং সী লেভেল থেকে কতটুকু উপরে বেয়ে উঠা হয়েছে সেটাও জানা যাবে। ভ্রমন শেষে ভ্রমনের বিস্তারিত তথ্য জানা যাবে। অনলাইনের মাধ্যমে সিংক্রোনাইজ করে যে কোন স্থান থেকে সেই ডাটাগুলো আবার যে কোন সময় দেখা যাবে। অনলাইন মুডের মাধ্যমে সেরা রেজুলেশনের ছবিগুলো স্মার্টফোনে প্রদর্শন করবে। তাদের দাবী হচ্ছে গুগল আর্থ বা বিং ম্যাপস থেকেও এই ছবিগুলোর কোয়ালিটি বেশি! সব মিলিয়ে চমৎকার এই অ্যাপসটি এন্ড্রয়েডের জন্য ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/3QqKd এবং আইফোনের জন্য যেতে হবে এখানে http://goo.gl/eqrLN।
Battery HD:
স্মার্টফোনে চার্জ থাকা নিয়ে সমস্যার অন্ত নেই। অ্যান্ড্রয়েড মোবাইলে চার্জ থাকে কম এই রকম একটা ধারণা সবার মধ্যেই বিদ্যমান। তবে মোবাইলের ব্যাটারি চার্জ কতক্ষন থাকবে বা কখন মোবাইল চার্জ দিতে হবে তা মনিটরিং করতে পারলে অনেক কাজই সহজ হয়ে যাবে। অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটের ব্যাটারি মনিটরিং এর জন্য ব্যাটারি এইচডি অ্যান্ড্রয়েড অ্যাপসটি হতে পারে আদর্শ। এক নজরেই জানা যাবে বর্তমান চার্জে কত সময় গান শোনা যাবে, কত সময় ভিডিও দেখা যাবে, কতক্ষন কথা বলা যাবে, ইন্টারনেট ব্রাউজিং সময়ও জানা যাবে( ওয়াইফাই, ৩ জি, ২জি), স্ট্যান্ডবাই, আবার চার্জ করলে কতক্ষন লাগবে ফুল চার্জ হতে, লেড ফ্ল্যাশ লাইট কতক্ষন ব্যবহার করা যাবে, ২ডি গেমস এবং ৩ডি গেমস কতক্ষন খেলা যাবে, বই পড়া সহ অনেক অনেক কিছু জানা যাবে এই চমৎকার ব্যাটারি এইচডি অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে। শুধু তাই নয় জিপিএস ন্যাভিগেশন, ভিডিও চ্যাট, ছবি তোলা এবং কতক্ষন ভিডিও রেকর্ড করা যাবে তাও জানা যাবে। মোবাইলের ব্যাটারির নাড়ি নক্ষত্র খবর রাখতে এই অ্যান্ড্রয়েড অ্যাপস এর জুড়ি নেই। মনিটরিং ফলাফলও নির্ভুল হয়ে থাকে। মাত্র ৫.৫ মেগাবাইট সাইজের অসাধারণ এই ফ্রী অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/Luz04
টিমভিউয়ার রিমোট কন্ট্রোলঃ
পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে যে কোন পিসি নিয়ন্ত্রন করার জন্য অতি পরিচিত রিমোট পিসি সফটওয়্যার হচ্ছে টিমভিউয়ার। পূর্বে কম্পিউটার থেকে কম্পিউটারই শুধু নিয়ন্ত্রণ করা যেত টিমভিউয়ারের মাধ্যমে। এখন সেই কাজগুলো মোবাইল দিয়েও করা যাবে। টিমভিউয়ার রিমোট কন্ট্রোল এপসটি এন্ড্রয়েড ভার্শন ছাড়াও আইফোন এবং উইন্ডোজ ভার্শন রয়েছে। ননকমার্শিয়াল ফ্রী ভার্শন এবং প্রো ভার্শনও রয়েছে। ফ্রী ভার্শনে সব ধরনের ফিচারই রয়েছে। একনজরে টিমভিউয়ার ফর রিমোট কন্ট্রোল এপস ফিচারগুলোঃ
- যে কোন কম্পিউটার অপারেটিং সিস্টেম ( উইন্ডোজ, ম্যাক, লিনাক্স) এর সাথে এই মোবাইল ভার্শনের রিমোট সার্ভিস কাজ করে।
- টেলিফোন কলের পাশাপাশি এই এপস ব্যবহার করা যাবে।
- যে কোন ফাইল এই এপসের মাধ্যমে মোবাইলে বা কম্পিউটারে ট্রান্সফার করা যাবে।
- কম্পিউটারের মত মোবাইল ভার্শনেও লেফট ক্লিক, রাইট ক্লিক, ড্রাগ এবং ড্রপ, স্ক্রল হুইল এবং জুম ফিচার রয়েছে।
- পরিপূর্ণ কীবোর্ড সাপোর্ট সাথে স্পেসাল কী যেমন ctrl, Alt ও রয়েছে।
- সিকিউরিটি সিস্টেমেও রয়েছে অত্যাধুনিক ফিচার।
- রিমোট সিস্টেমের মাধ্যমে কম্পিউটার রিবুটও করা যাবে।
Bangla Dictionary Offline:
অ্যান্ড্রয়েড মোবাইলে যদি একটি ভাল ডিকশনারি না থাকে তাহলে অ্যাপস কালেকশন অনেকটাই অপূর্ণ থেকে যায়। গুগল প্লে স্টোর মার্কেটে বেশি কিছু বাংলা ডিকশনারি পাওয়া গেলেও ভাল ডিকশনারি খুবই কম। তেমনি একটি ভাল ডিকশনারি হচ্ছে ‘বাংলা ডিকশনারি অফলাইন’। এই অ্যাপসটির ডেভেলপার হচ্ছে শহীদুজ্জামান। ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংলিশ দুইভাবেই সার্চ করে অর্থ বের করা যাবে। বাংলায় সার্চ করার জন্য যে কোন বাংলা কীবোর্ড ইন্সটল করা থাকতে হবে। রিদ্মিক কীবোর্ড ব্যবহার করা যেতে পারে বাংলা কীবোর্ডের জন্য। এটা শুধু ডিকশনারিই নয় সাথে সাথে লার্নিং টুলও বলা যায়। কোন রকম ইন্টারনেট কানেকশন ছাড়াই ব্যবহার করা যাবে। মাল্টিপল চয়েস প্রশ্নের অপশনও রয়েছে। এছাড়াও অটো সাজেশন সুবিধা রয়েছে ফলে পুরো শব্দও লিখার প্রয়োজন হবে না। কথা বলেও শব্দ সার্চ করে যাবে। যে কোন শব্দ স্টাডি প্ল্যানে যুক্ত এবং রিমুভ করা যাবে। ইংলিশ শব্দের উচ্চারনও শোনা যাবে এই অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে। থিম পরিবর্তন করা, বাংলা বা ইংলিশ ফন্টের সাইজ বড় করা সহ আরো অনেক ফিচারই রয়েছে। চমৎকার ইন্টারফেসের এই ফ্রী অ্যান্ড্রয়েড অ্যাপসটির সাইজ মাত্র ৫.৭ মেগাবাইট। এই ডিকশনারিটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/RkiE6
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন