সহজেই আপনার 3G/Wifi ইন্টারনেট ব্যান্ডউইথ মনিটরিং করুন !
বাংলাদেশে এখন বইছে 3G এর হাওয়া। আগামী একবছরের মধ্যে সাড়া দেশে ৩জি
কভারেজ হয়ে যাবে এমনটাই আশা করা যাচ্ছে। ৩জি এর আসল স্বাধ পেতে
স্মার্টফোনের বিকল্প নেই। আর সেই স্মার্টফোনের চাহিদা অনেকটাই মিটিয়ে
দিচ্ছে দেশি ব্র্যান্ড ওয়াল্টন, সিম্ফোনি। স্বল্পমূল্যে এন্ড্রয়েড
স্মার্টফোন এখন তরুণদের হাতে হাতে পৌছে গেছে। আর মোবাইলে যখন ৩জি অর্থাৎ
ইন্টানেটে বিষয় চলে আসে তখনি ইন্টারনেট ব্যন্ডউইথের চিন্তা চলে আসে।যেহেতু এখনো ইন্টারনেট মূল্য হাতের নাগালে আসেনি তাই মোবাইলে ইন্টারনেট ব্যবহারেও হতে হয় হিসেবি। তারই ফলশ্রুতিতে এন্ড্রয়েড স্মার্টফোনে ইন্টারনেট ব্যন্ডউইথ মনিটরিং এর জন্য রয়েছে ফ্রি এবং প্রো ভার্শন 3G Watchdog।
3G Watchdog এর ফিচারসমূহঃ
এই অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে একই সাথে (4G/3G/Edge/GPRS) ইন্টারনেট মনিটরিং করতে পারবেন।এছাড়াও ওয়াই-ফাই ইন্টারনেট ব্যন্ডউইথও মনিটরিং করা যাবে।
জানা যাবে রিয়েল টাইম ট্রাফিক ডিসপ্লে। ফলে কোন অ্যাপ্লিকেশনটি কত ব্যন্ডউইথ খরচ করছে তাও জানা যাবে অনায়াসেই।
কোন তারিখ কতটুকু ইন্টারনেট ব্যবহার করছেন জানা যাবে পরিপূর্ণভাবে।
সেটিংস প্যানেল থেকে আপনার মাসিক ব্যন্ডউইথ লিমিট ঠিক করে দিতে পারবেন। ফলে যথাসময়ে নটিফিকেশনের মাধ্যমে বুঝতে পারবেন বেশি ব্যবহার করে ফেলছেন কিনা।
ডাউনলোডঃ
এই অ্যাপসটির রয়েছে ফ্রি এবং প্রো উভয় ভার্শনই। তবে ফ্রি ভার্শন দিয়েও কাজ চলে যাবে। যে কোন অ্যান্ড্রয়েড মোবাইলে দিয়ে ডাউনলোড করতে পারেন এখানে।(পূর্বে টেকশহরে প্রকাশিত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন