রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪

ফটোশপের ছবির ছায়া তৈরি করা

ফটোশপের মাধ্যমে ছায়ার সাথে গল্প বলা:
ফটোশপের মাধ্যমে ছবির অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। আজ আমরা শিখব কিভাবে একটা ছবির ছায়া তৈরি করা যায়। এই টিউটোরিয়ালটি মূলত ফটোশপ সিএস৬ করা। এরজন্য যা করতে হবে তা হচ্ছে আপনার পছন্দের যে কোন একটি ওপেন করতে হবে।

ধাপ-১: একটি ছবি ওপেন

1

ধাপ-২: ছবির মানুষটির চারদিক দিয়ে সিলেকশন তৈরি

মূলত ছবিতে সিলেকশন তৈরি করার জন্য কিছু টুল ব্যবহার করা হয়। লেছো টুল, ম্যাগনেটিক লেছো টুল, পেন টুল (Lasso Tool, Magnetic Lasso Tool, Pen Tool etc.) এই টুল গুলোর যে কোন একটি ব্যবহার করে আমরা ছবির চারদিক দিয়ে সিলেকশন তৈরি করব। আমি পেন টুল ব্যবহার করে সিলেকশন করব। তবে পেন টুল ব্যবহার করলে যে পয়েন্ট থেকে শুরু করব সেই পয়েন্ট এ শেষ করতে হবে। নিচের ছবির মত।
2
পেন টুল দিয়ে ছবির চারদিক আকাঁর পর আমরা সিলেকশন এর জন্য কিবোর্ড  থেকে Ctrl+Enter প্রেস করব।
3

ধাপ-৩: সিলেকশন কপি

এখন আমরা যে সিলেকশন তৈরি করলাম তা কপি করব। ফটোশপের বাম দিকে লেয়ার প্যালেট এ এখন একটি লেয়ার আছে যা ব্যকগ্রাউন্ড লেয়ার নামে।
4
কপি করার জন্য কিবোর্ড থেকে  Ctrl+J একসাথে প্রেস করতে হবে।
5

ধাপ-৬: ছায়া তৈরি করার জন্য কোন মানুষের ছবি বা অবজেক্ট ওপেন

ছায়া তৈরি করার জন্য অন্য আরেকটি ছবি ওপেন করব। আরেকটি ছবি ওপেন করতে হলে যা করতে হবে তা হচ্ছে মেনুবার থেকে File Menu-Open |
7
তারপর একটি ডায়ালগ বক্স আসবে। যেখানে ছবি আপনি সেভ করে রেখেছেন সেখান থেকে ছবি সিলেক্ট করে ওপেন এ ক্লিক করেন।
8
সিএস৬ এ নিচের ছবির মত আরেকটি ডকুমেন্ট ওপেন হবে|
9
আমি নিচের ছবিটি ব্যবহার করব ছায়া তৈরির করার জন্য।
6

ধাপ-৭: ছবির চারদিকে সিলেকশন তৈরি

আমরা আগের ছবির মত আবার সিলেকশন তৈরি করব।
10

ধাপ-৮: অরজিনাল ডকুমেন্ট এ সিলেকশন ড্রাগ

এই ছবির সিলেকশনটা মূল ডকুমেন্ট এ নিতে হলে মুভ টুল ব্যবহার করতে হবে। এখন মুভ টুল সিলেক্ট করব।
11
মাউস ধরে অরজিনাল ডকুমেন্ট এ নিয়ে তারপর মাউস ছাড়ব। নিচের ছবির মত।
12
13
এখন আমার দ্বিতীয় ডকুমেন্টটি বন্ধ করে দিব কারণ এটি আর প্রয়োজন নেই।
ফ্রি ট্রান্সফর্ম দ্বারা ছবি বড় ও ছোট অথবা মুভ করতে পারবেন। ফ্রি ট্রান্সফর্ম এর জন্য মেনুবার থেকে Edit menu-choose Free Transform (shortcut Ctrl+T)
14

ধাপ-৯: ছায়া ছবিটি কালো রং দ্বারা ভরাট

ছায়া তৈরির জন্য আমরা যে ছবিটি ব্যবহার করব সেই ছবিটি কালো রং দ্বারা ভরাট করব। তার জন্য লেয়ার-২ সিলেক্ট থাকতে হবে।
15
ছবিটিকে কালো রং করার জন্য Ctrl ধরে লেয়ার -২ এর বক্স এ ভিতরে ক্লিক করলে সিলেকশন হবে
16
17
তারপর Alt+Delete বাটন একসাথে প্রেস করুন। তারপর সিলেকশন দূর করার জন্য Ctrl+D একসাথে চাপুন।
18

ধাপ-১০: লেয়ার-২ ড্রাগ

লেয়ার ২ সিলেক্ট করে মাউস দিয়ে ড্রাগ করে লেয়ার ১ ও ব্যাকগ্রাউন্ড লেয়ার এর মাঝখানে আনব।
19
20

ধাপ-১১: রিসাইজ লেয়ার ২

লেয়ার ২ সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+T চাপলে Free Transform box দেখা যাবে। ছবিকে বাকাঁ করার জন্য মেনুবার থেকে Edit Menu-Tranform-Perspective
21
22

ধাপ-১২: গসিয়ান ব্ল্যার প্রয়োগ লেয়ার ২ তে

লেয়ার ২ সিলেক্ট করে মেনুবার থেকে Filter Menu-Blur-Gaussian Blur
23
একটি ডায়ালগ বক্স আসবে। নিচের ছবির মত সেটিং করুন।
24

ধাপ-১৩:  লেয়ার ২ অপাসিটি কমানো

লেয়ার ২ এর অপাসিটি ৪৫% করব।
25

ফাইনাল ছবি

IMG_20140108_161152v
তবে আপনি চাইলে নিজের ছবি ব্যবহার করে ছায়া তৈরি করতে পারেন। ছায়া তৈরি করার জন্য যদি ছবির মত আরেকটি ছবি নেয়া যায় তাহলে অনেক অরজিনাল দেখা যাবে।
ধন্যবাদ সবাইকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন