শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩

মাইক্রোসফ্ট ওয়ার্ড ২০১০ সকল ডালপালা। চেইন প্রেসক্রিপশন। (পর্ব: ০১)

লেটার, পেপার, ফ্লাইয়ার, ফ্যাক্স ইত্যাদি তৈরি করার জন্য মাইক্রোসফ্ট ওয়ার্ড হচ্ছে সবচেয়ে জনপ্রিয় । এই প্রেসক্রিপশনে, আমরা Ribbon সম্পর্কে জানতে পারবো, এবং নতুন Backstage view, কিভাবে New documents তৈরি এবং তৈরিক্রত ফাইল open করতে হবে তা জানতে পারবো পরবর্তী প্রেসক্রিপশনে।  আপনাদের উৎসাহ পেলে আমরা Word 2010 এর সকল ডাল পালা নিয়ে প্রেসক্রাইব করবো। এটি একটি চেইন প্রেসক্রিপশন।আশা করি সাথে থাকবেন।
আসুন নতুন সব ফিচারগুলো জানি
Word 2010 আগের অন্য ভার্সন থেকে কিছুটা ভিন্ন, তাই আপনি যদি আগের ভার্সন এ কাজ করে থাকেন তাহলে নতুন interface গুলোর সাথে পরিচিত হতে কিছু সময় ব্যয় করতে হবে। টুলবারগুলো Word 2007 এর মতোই, এগুলো  যুক্ত করেছে Ribbon এবং Quick Access টুলবার.
Ribbon
Word 2007 এ প্রাচিন মেনুবারের পরিবর্তে নতুন ট্যাব্ড Ribbon system পরিচিত করেছিল। সাধারন কাজগুলো করার জন্য যতগুলো কমান্ড দরকার তা Ribbon দেখাবে। এটি বিভিন্ন গ্রুপে মাল্টিপল কমান্ডগুলো শো করে, এবং আপনি আপনার নতুন ট্যাব যুক্ত করতে পারবেন যা আপনার প্রিয় কমান্ড ইনক্লুড করে।. কিছু কিছু গ্রুপ এ এ্যারো বাটন আছে যাতে ক্লিক করে আপনি আরও অনেক কমান্ড অপশন পেতে পারেন।

Figure 1: Ribbon
এটি আবার বিভিন্ন প্রোগ্রামও এ্যাড করেছে। যেমন: Adobe Acrobat Reader. এটি আপনি Ribbon এ ইনস্টল করতে পারবেন। এসব ট্যাবকে Add-ins বলা হয়।
  • কিভাবে Ribbon কে Minimize এবং Maximize করবেন:
Ribbonটাকে আসলে ডিজাইনই করা হয়েছে আপনার কাজের সুবিধা ও সহজের জন্য। যাহোক এটা যদি আপনার স্ক্রিনের খুব বেশি স্পেস নিয়ে থাকে তাহলে আপনি মিনিমাইজ করে রাখতে পারেন।
  1. মিনিমাইজ করার জন্য উপরে ডানপাশে arrow তে ক্লিক করুন।

Figure 2: কিভাবে  Ribbon মিনিমাইজ করবেন
2. ম্যাক্সিমাইজ করার জন্য উপরে ডানপাশে ঠিক সেই arrow তেই আবার ক্লিক করুন।
যখন রিবনটি মিনিমাইজড হয়ে যাবে arrow তে ক্লিক করে আবার নিয়ে আসতে পারেন।
আজ এ  পর্যন্তই। সবাই ভালো থাকুন। পরবর্তি প্রেসক্রিপশনে চোখ রাখুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন