শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩

ক্রোরপতি হলেন ফিরোজ ফাতেমা

fatima      কৌন বানেগা ক্রোরপতির এবারের মৌসুমে জয় ছিনিয়ে নিয়েছেন উত্তর প্রদেশের নারী ফিরোজ ফাতেমা। ভারতের জনপ্রিয় টেলিভিশন কুইজ প্রতিযোগিতা কৌন বানেগা ক্রোরপতির সপ্তম মৌসুমে প্রথমবারের মতো এক নারী পুরস্কার জিতেছেন।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ বলছে, প্রতিযোগিতায় জিতে ফিরোজ ফাতেমা এক কোটি রুপির অধিকারী হয়ে গেছেন। ২২ বছর বয়সী ফিরোজ ফাতেমার বাড়ি উত্তর প্রদেশের সাহারানপুরে। স্নাতক শেষে ফিরোজ ফাতেমা পড়াশোনার পাঠ চুকান। আরও বেশি লেখাপড়া চালিয়ে গেলে বোনের পড়াশোনা বন্ধ হয়ে যেত বলে তাঁর এ উদ্যোগ।
ভারতের খ্যাতনামা অভিনেতা অমিতাভ বচ্চনের উপস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণের পেছনে ফিরোজের একমাত্র উদ্দেশ্য ছিল কিছু অর্থ লাভ করা, যাতে তাঁর মৃত্যুর আগে বাবার করে যাওয়া ঋণগুলো শোধ করা যায়। কেবল সংবাদপত্র পাঠ ও টিভির সংবাদ দেখে তিনি জ্ঞানার্জন করেছেন।
ফিরোজ ফাতিমা চান, পুরস্কারের অর্থে নিজের উচ্চশিক্ষা চালাবেন এবং মায়ের জন্য একটি নিশ্চিন্ত জীবনের আয়োজন করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন