শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩

এক নজরে: নেক্সাস ৪ বনাম নেক্সাস ৫, পার্থক্যসমূহ


নেক্সাস ৫বহুল প্রতীক্ষিত অ্যান্ড্রয়েড ৪.৪ অবশেষে মুক্তি পেয়েছে আরেক প্রতীক্ষিত ডিভাইস গুগল নেক্সাস ৫-এর সঙ্গে। নেক্সাস ৪ বাজারে আনার মধ্য দিয়ে স্মার্টফোনের বাজারেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিতে সক্ষম হয় গুগলের নেক্সাস প্রোগ্রাম। আর তাই দ্বিতীয় এই ডিভাইস নিয়ে মানুষের প্রত্যাশার সীমা ছিল না বলাই যায়।
গুগল অবশেষে ৩৪৯ ডলারে প্লে স্টোরে মুক্তি দিয়েছে এলজির তৈরি নেক্সাস ৫; তবে যারা নেক্সাস ৪ ব্যবহার করছেন, তাদের কি নতুন এই ডিভাইস নেয়া উচিৎ হবে? অথবা যারা এখনও বাজারে থাকা নেক্সাস ৪ কিনবেন নাকি নতুন নেক্সাস ৫ কিনবেন এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, তাদের জন্যই আজকের এই পোস্ট, যেখানে আমরা তুলে ধরবো গুগলের নেক্সাস ৪ ও নেক্সাস ৫ ডিভাইসের মধ্যে পার্থক্যের বিষয়গুলো।

 ডিসপ্লে

এলজির তৈরি নেক্সাস ৪-এর ডিসপ্লের আকার ৪.৭ ইঞ্চি, যার রেজুলেশন 1280×738 পিক্সেল ও পিপিআই (পিক্সেল পার ইঞ্চি) ৩২০। অন্যদিকে নেক্সাস ৫-এর ডিসপ্লের আকার ৪.৯৫ ইঞ্চি, স্ক্রিন রেজুলেশন 1920×1080 ফুল এইচডি এবঙ পিক্সেল পার ইঞ্চি ৪৪৫।
এছাড়াও নেক্সাস ৪-এর ডিসপ্লেতে ব্যবহৃত হয়েছে করনিং গরিলা গ্লাস ২ যেখানে নেক্সাস ৫-এ রয়েছে করনিং গরিলা গ্লাস ৩।

মটোরোলা আনলো মাত্র ১৭৯ ডলারের কোয়াড-কোর ফোন ‘মটো জি’


মটো জি


মটোরোলার মটো এক্স ফোনের দাম কমার পরপর এবার অবিশ্বাস্য কমদামে অ্যান্ড্রয়েড ফোনের ঘোষণা দিলো মটোরোলা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মটোরোলা অবমুক্ত করেছে তাদের নতুন ফোন, মটো জি, যেটি দেখতে অনেকটাই মটো এক্স-এর মতো হলেও ফিচার এবং দাম তুলনামূলক কম।
মটোরোলা জানিয়েছে, মাত্র ১৭৯ ডলারে ৮ গিগাবাইট স্টোরেজের মটো জি পাওয়া যাবে কোনোপ্রকার চুক্তি বা ক্যারিয়ার লক ছাড়াই। আর ১৬ গিগাবাইটের জন্য ক্রেতাকে গুণতে হবে মাত্র ১৯৯ ডলার।
এতো অল্প দামে মটো জি দিচ্ছে ৪.৫ ইঞ্চি ৭২০পি ডিসপ্লে, কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ৫ মেগাপিক্সেল ব্যাক এবং ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ২,০৭০ এমএএইচ ব্যাটারি। দেখতে একেবারেই মটো এক্স-এর মতো হলেও পার্থক্য চোখে পড়বে ফ্রন্ট ক্যামেরা এবং পেছনের স্পিকারের ক্ষেত্রে, যেগুলো মটো এক্স-এ ডানদিকে থাকলেও মটো জি-তে দেয়া হয়েছে বামদিকে। ফোনটি প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিনে চললেও শিগগিরই কিটক্যাট আপডেট আসছে বলেও জানিয়েছে মটোরোলা।

মটো জি
এলটিই সুবিধা না থাকলেও প্রযুক্তি বিষয়ক সাইট দি ভার্জ জানিয়েছে, মটো জি যথেষ্টই দ্রুত কাজ করতে সক্ষম। বিশেষ করে স্বল্পমূল্যের অ্যান্ড্রয়েডে যেই পারফরম্যান্সে দুর্বলতা দেখা যায়, মটো জি-তে অন্তত সেটা নেই বলেই জানিয়েছে একাধিক সূত্র, যদিও এগুলো একেবারেই প্রাথমিক অভিজ্ঞতা। আসলেই কেমন পারফরম্যান্স দিতে পারে মটো জি, তা জানতে ডিভাইসগুলো বাজারে আসার অপেক্ষা করতে হবে।
মটোরোলা আজ থেকেই ব্রাজিল এবং ইউরোপের কয়েকটি দেশে বিক্রি শুরু করছে মটো জি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পুরো ইউরোপের পাশাপাশি ল্যাটিন আমেরিকা ও কানাডায় এটি মুক্তি পাবে বলে জানিয়েছে মটোরোলা। এছাড়াও আগামী জানুয়ারিতেই এটি ভারতের বাজারে চলে আসবে বলেও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
এতো কম দামে অ্যান্ড্রয়েড ফোন আরও অনেক আগে থেকেই আন্তর্জাতিক বাজারে থাকলেও এই প্রথম নেক্সাস ডিভাইসের চেয়েও কমদামে প্রথম শ্রেণীর কোনো ব্র্যান্ড অ্যান্ড্রয়েড ফোনের ঘোষণা দিলো। আর মজার বিষয় হচ্ছে, নেক্সাসের মতোও এই ডিভাইসের পেছনেও রয়েছে গুগল, কেননা মটোরোলা মোবিলিটিকে আরও অনেক আগেই কিনে নিয়েছে সার্চ জায়ান্ট এই কোম্পানিটি, তাই স্বভাবতঃই স্বল্প ব্যয়ে স্মার্টফোন কিনতে আগ্রহীদের চোখ থাকবে এখন মটো জি ফোনের দিকে।
মটো জি ফোন নিয়ে আপনার মতামত কী? ফোনটি বাজারে আসলে কেনার কথা ভাববেন?

অ্যান্ড্রয়েডের স্টক ক্যামেরা অ্যাপ্লিকেশনে আসছে RAW ফরম্যাট এবং বার্স্ট মোড

অ্যান্ড্রয়েড ক্যামেরা
ফটোগ্রাফির জন্য অনেকেই স্মার্টফোন কিনে থাকেন। আর ফটোগ্রাফি নিয়ে একটু জানাশোনা থাকলেই RAW ফরম্যাটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না। আর সে জন্যই যেন ফটোগ্রাফারদের মধ্যে অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলতেই গুগল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নতুন এই তথ্য।
শিগগিরই অ্যান্ড্রয়েডের একটি আপডেটের মধ্য দিয়ে স্টক ক্যামেরা অ্যাপ্লিকেশনেই RAW ফরম্যাটে ছবি তোলার সুবিধা দিতে যাচ্ছে গুগল। সেই সঙ্গে একসঙ্গে অনেকগুলো ছবি তোলার বিশেষ Burst mode-ও অ্যান্ড্রয়েড ফার্মওয়্যারেই জুড়ে দেয়া হবে।
গুগলের এক মুখপাত্র সম্প্রতি খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, অ্যান্ড্রয়েডের ক্যামেরার জন্য নতুন HAL বা Hardware Abstraction Layer ব্যবহার করার মাধ্যমে নতুন এই দু’টি সুবিধা অ্যান্ড্রয়েডের মূল ফার্মওয়্যারেই জুড়ে দেয়া সম্ভব হবে। ফলে স্টক অ্যান্ড্রয়েডে থাকা ক্যামেরা অ্যাপ্লিকেশন দিয়েই ব্যবহারকারীরা বার্স্ট মোডে একাধিক ছবি তুলতে পারবেন।
অন্যদিকে RAW ফরম্যাটের কল্যাণে ছবি তোলার পর পোস্ট প্রসেসিং-এ ব্যাপক উন্নতি আসবে। RAW ফরম্যাটে ছবি তোলার মাধ্যমে ছবিতে অনেক বেশি ডেটা ধরে রাখা হয়, যা ব্যবহার করে ব্যাপকভাবে ফটোগ্রাফারের ইচ্ছেমতো পোস্ট প্রসেসিং করা যায় কোনো ডেটা না হারিয়েই। অ্যান্ড্রয়েডেও এই ফরম্যাটে ছবি তোলা সম্ভব হলে সবচেয়ে বেশি লাভজনক হবে অ্যান্ড্রয়েডের ফটো এডিটিং অ্যাপ্লিকেশনগুলো। কেননা, RAW ফরম্যাটের ছবি নিয়ে কাজ করা গেলে খানিকটা অভিজ্ঞতা কাজে লাগিয়ে অসাধারণ সব ছবি বের করা সম্ভব হয়ে উঠবে।
গুগল জানিয়েছে, শিগগিরই এগুলোর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই ডেভেলপারদের জন্য মুক্তি দেয়া হবে।
আপনার অ্যান্ড্রয়েড ফোনে ফটোগ্রাফি করেন কি? ছবি তোলার জন্য আপনার ফেভারিট অ্যাপ্লিকেশন কোনটি?

অ্যাংরি বার্ডস থেকে আলাদা হয়ে যাচ্ছে সবুজরঙা পিগ

bad piggies
অ্যাংরি বার্ডসের অন্ধভক্তদের জন্য এটা সুখবরও হতে পারে আবার দুঃসংবাদও হতে পারে। এতোদিন যেই সবুজরঙা পিগগুলোকে ধরাশায়ী করতে একের পর এক পাখি ছুঁড়ে এসেছেন, এবার সেই পিগগুলোর সময় এসেছে মানবজাতিকে একহাত দেখে নেয়ার। তাই তারা তাদের বিশাল শক্তিশালী দল নিয়ে অ্যাংরি বার্ডসের দুনিয়া ছেড়ে আসছে নতুন রূপে, নতুন আঙ্গিকে। তাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা যারা এতোদিন তাদের গায়ে ঢিল ছুড়েছি, তারা এবার আমাদের কাছে আসবে।
সবচেয়ে ভয়ের বিষয়, এবার তাদের মারার জন্য আর পাখিগুলো থাকবে না!


অ্যাংরি বার্ডসের ডেভেলপার কোম্পানি রোভিও সম্প্রতি জানিয়েছে, অ্যাংরি বার্ডস দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সবুজ রঙের এসব পিগ। তাদের গা-জ্বালানো হাসি হোক বা হেরে গেলে ভেংচিই হোক, মানুষ পিগগুলোকে ঠিকই পছন্দ করেন। আর তাই তারা এই মাসেই আনতে যাচ্ছে তাদের তৃতীয় গেম, ব্যাড পিগিস।
রোভিও জানিয়েছে, ব্যাড পিগিস কেবল পিগগুলোকে নিয়েই সম্পূর্ণ নতুন এক পরিবেশে নতুন এক আইডিয়ার গেম হবে। অ্যাংরি বার্ডসের সঙ্গে এর কোনো মিল থাকবে না। গেমারদের, বিশেষ করে অ্যাংরি বার্ডস ভক্তদের সম্পূর্ণ নতুন কিছু আশা করতে বলেছে রোভিও।
ব্যাড পিগিস সম্পর্কে আর তেমন কিছুই জানায়নি রোভিও। সেপ্টেম্বরের ২৭ তারিখ অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক, উইন্ডোজ ৮ ও উইন্ডোজ ফোনের জন্য মুক্তি পাবে ব্যাড পিগিস। তখনই হয়তো আমরা জানতে পারবো আসলে কী মতলব নিয়ে মানবজাতিকে টার্গেট করেছে বদ পিগের দল!

যেসব ডিভাইসে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট দেয়ার কথা ভাবছে সনি

কিটক্যাট
সাম্প্রতিক ফ্ল্যাগশিপ কিছু ডিভাইসের পাশাপাশি আরও কিছু এক্সপেরিয়া ফোনে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ৪.৪ কিটক্যাট দেয়ার কথা ভাবছে সনি। সম্প্রতি তাদের ওয়েবসাইট ঘেঁটে “নিশ্চিত কিটক্যাট আপডেট পাচ্ছে” এমন ডিভাইসের তালিকার পাশাপাশি কিটক্যাট আপডেট দেয়া হবে কি না সে ব্যাপারে তদন্ত চলছে এমন কিছু ডিভাইসের তালিকাও দেখা গেছে।
যেসব ফোনে কিটক্যাট আপডেট দেয়ার কথা ভাবছে সেগুলোর মধ্যে রয়েছে এক্সপেরিয়া জেডআর, এক্সপেরিয়া টি, এক্সপেরিয়া টিএক্স এবং এক্সপেরিয়া ভি।
সনির ওয়েবসাইট অনুসারে, যেসব ডিভাইস নিশ্চিত অ্যান্ড্রয়েড ৪.৪ আপডেট পেতে যাচ্ছে, সেগুলো হলো এক্সপেরিয়া জেড, জেডএল, এক্সপেরিয়া ট্যাবলেট জেড, এক্সপেরিয়া জেড আল্ট্রা এবং এক্সপেরিয়া জেড ১; সেই সঙ্গে দ্রুতই আপডেট পাচ্ছে এক্সপেরিয়া এসপি।নতুন ডিভাইসগুলো যোগ হওয়ায় সনির কিটক্যাট আপডেট পেতে যাচ্ছে এমন তালিকায় ১০টি ডিভাইসের নাম উঠেছে। তবে কবে নাগাদ এসব ডিভাইসে কিটক্যাট আপডেট আসবে সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি সনি।
উল্লেখ্য, অফিসিয়ালি অ্যান্ড্রয়েড ৪.৪ আপডেট না দিলেও বরাবরের মতোই ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট আপডেটের উপর ভিত্তি করে তৈরি বিভিন্ন কাস্টম রম ব্যবহার করতে পারবেন। অনেকেই অফিসিয়াল আপডেটের চেয়ে এই কাস্টম রম ব্যবহার করেই অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের স্বাদ নিয়ে থাকেন। অবশ্য সে পথে এগোলে ডিভাইসের ওয়ারেন্টি খোয়াতে হবে, যে কারণে কেউ কেউ অফিসিয়াল আপডেটের অপেক্ষায়ই বসে থাকেন।
অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ আপনার এক্সপেরিয়ায় আসলে ইন্সটল করবেন কি?

নিয়ে নিন বাংলা হাদিস সফটওয়্যার ০.৩ ভার্সন

প্রিয় বন্ধুরা আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে ওয়াবারাকাতুহু,
 আপনারা হয়তো অনেকে জানেন আমরা দেশে সর্বপ্রথম সাফল্যের সাথে বাংলা হাদিস সফটওয়্যার প্রকাশ করেছি গত বছরের শেষ হতে। আমরা একটি টিম গঠন করেছি নাম DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম)।দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা অনেক দুর এগিয়ে গিয়েছি। আমাদের টিমে দেশ বিদেশের অনেকেই নিঃসার্থভাবে আল্লাহর খুশি ও পুরষ্কারে প্রত্যাশায় কাজ করে যাচ্ছেন অবিরত। আলহামদুলিল্লাহ যেহেতু সফটি তিনটি ভাষায় অনুদিত হয়েছে (আরবী, বাংলা ও ইংলিশ) ভাষায় আপনাদের খেদমতে এ সফটওয়্যারটি পেশ করার তাওফিক দিয়েছেন। সমগ্র মানবজাতির জন্যএ সফটি সম্পূর্ন free এবং অর্থনৈতিক ব্যবসামুক্ত। rokon নিয়ে নিন বাংলা হাদিস সফটওয়্যার ০.৩ ভার্সনআগেই উল্লেখ্য যে আমাদের অনলাইনের হাদিসের কাজ আলহামদুলিল্লাহ অনেকদুর এগিয়েছে, আপনাদের অভিভাদন জানাচ্ছি আমাদের অনলাইনের হাদিস ওয়েবসাইটে। আমাদের শ্রদ্ধেয় রোকন ভাই অনেক ব্যস্ততার মাঝেও যথেষ্ঠ সময় ও যত্ন নিয়ে ওয়েব সাইটটিকে হাদিসের অনলাইনের সমৃদ্ধ ডাটাবেজে পরিনত করেছেন ও অবিরাম উৎসাহের সাথে কাজ করে চলেছেন।
যেহেতু প্রায় ৪ মাস পর আমাদের ৩য় ভার্সন বের হয়েছে ভূল-ত্রুটি থাকাটাই স্বাভাবিক। নতুন ব্যবহারকারীদের জন্য আলাদা একটা ফাইলে ছবি আকারে ব্যবহার পদ্বতি দেখানো হয়েছে যা অতি সহজ। আমরা এখনো বানান ভূলগুলো শুদ্ধ করছি। আপনাদের নিকট অনুরোধ থাকবে যদি কোন ভূল দেখতে পান আমাদের অতি স্বত্তর জানাবেন নিম্নলিখিত মেলে। কিছুদিন পর পর আপনাদের নতুন আপডেট ভার্সন জানাতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ। লোডশেডিং-এর কারনে আমাদের আপডেট সময় ৬০% বেড়ে গিয়েছিল ।

fd নিয়ে নিন বাংলা হাদিস সফটওয়্যার ০.৩ ভার্সনদেশের বিভিন্ন প্রান্তের সম্মানিত ভায়েরা বিনা পারিশ্রমিকে অক্লান্ত পরিশ্রম করে অতি দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছেন যার বেশিরভাই ছাত্র। আমাদের উদ্দেশ্য ২৮ কোটি বাংলাভাষীর জন্য সম্পূর্ন বিনামূল্যে বাংলা হাদিসের ইউনিকোড সফটওয়্যার ও ৭৫০ কোটি মানুষের জন্য আরবী ও ইংলিশ ভাষায় ইউনিকোড সফটওয়্যার সৃষ্টি করা যা আমাদের জানামতে আমরাই পৃথিবীকে সর্বপ্রথম। ইনশাআল্লাহ আমরা EPub, Mobi Application, IPhone Apps, Android Apps, jQuery Mobile template, Amazon Kindle তৈরী করছি ও কয়েকদিনের মধ্যে আপনাদের সেবায় পৌছাঁতে পারবো বলে আশা রাখি।
আল্লাহর রহমতে আমরা আরো সহিহ হাদিস ডিজিটালাইজড করছি। আমাদের আরো নতুন “হাদিস এন্ট্রি সেচ্ছাসেবক” প্রয়োজন। এ মহৎ কাজে আমাদের সহোযোগিতা করুন ও অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন। আর কথা না বাড়িয়ে আপনাদের খেদমতে বিভিন্ন স্থানে সফটটি লোড করে দিয়েছি যাতে একটি লিংক কাজ না করলে অন্যটি কাজ করে। তবুও সমস্যা হলে আমাদের জানাবেন, আমরা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। download.com- এ আমাদের এ সফটটি আছে সেটাতে 0.3 ভার্সন আসতে একটু সময় লাগবে। যদি নিচের লিংকে সব ওভার লোড দেখায় ও লিংক বন্ধ হয়ে যায় অনুরোধ থাকবে কয়েকদিন অপেক্ষা করে download.com- এর লিংক হতে লোড করার জন্য। কারন এ লিংকে আনলিমিটেড লোড করা যায়। আমাদের
DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম) এ সকলসদস্যদের জন্য দোআ করবেন। নিচে আপনাদের বিভিন্ন লোড সেন্টারের লিংক দিলাম, ক্লিক করলে আপনি সরাসরি ডাউনলোড লিংকে চলে যাবেন সাইজ ৫২ মেগাবাইট-
মিডিয়া ফায়ার লিংক-১
মিডিয়া ফায়ার লিংক-২
ড্রপ box
হাদিস বিড. কম লিংক
উপরোক্ত লিংকগুলি শুধু মাত্র হাদিস অফলাইন সফটের জন্য নিচে আরেকটি লিংক দিলাম যেটাতে আপনি হাদিস ছাড়াও ইংলিশ আর্টিকেল+ প্রশ্নোত্তর পর্ (শায়খ মুন্নাজিদ্দের)+ বাংলা আরিটকেল পাবেন সাইজ ১১০ মেগাবাইট-

ইউটিউবের গোপন ১০টি ফিচার নিয়ে আজকের প্রতিবেদন।

youtube ইউটিউবের গোপন ১০ ফিচার (না পরলে মিস করবেন)http://www.youtube.com/   

 ১. শেয়ার

ইউটিউবের ভিডিও কনটেন্ট ব্যক্তিগত ওয়েবসাইটে শেয়ার করতে হলে প্রথমে ভিডিওটি চালু করুন। এরপর ভিডিওর মাঝখানে রাইট মাউস ক্লিক করলে একটি মেনু দেখাবে। তাতে কপি ভিডিও ইউআরএল অ্যাট কারেন্ট টাইম-এ ক্লিক করুন। এতে ভিডিওটির ইউআরএল কপি হবে। কারেন্ট টাইমে ক্লিক করলে আপনি যেখান থেকে চান, সেখান থেকে ভিডিও দেখাতে পারবেন।

২.  প্লে/পজ

ইউটিউবে ভিডিও দেখার সময় যদি বিরতি দিতে চান তবে মাউস দিয়ে পজ বাটনে ক্লিক করলেই হয়। কিন্তু এর পরের বার কিবোর্ডের স্পেস বাটন ব্যবহার করুন। মাউসের চেয়ে কিবোর্ডের মাধ্যমে সহজে পজ করা যায়। পুনরায় ভিডিওটি চালু করতে কিবোর্ডের স্পেস বাটন প্রেস করুন। ভিডিওটি চলতে শুরু করবে।

৩. সামনে ও পেছনে টেনে দেখা

আপনি যদি ভিডিও সামনে বা পেছনে টেনে দেখতে চান তখন কিবোর্ডের লেফট অ্যারো কি ও রাইট অ্যারো কি ব্যবহার করতে পারেন। মাউসের মাধ্যমে এ কাজটি করতে বেশি সময় লাগে। অথচ কিবোর্ড ব্যবহার করে দেখুন, যথেষ্ট সহজ হয়ে যাবে।

৪. পরে দেখতে

ধরুন আপনি কোনো ভিডিও দেখছেন। প্রায় মাঝামাঝি অবস্থানে। জরুরি প্রয়োজনে আপনাকে এখন উঠতে হবে। তবে ভিডিও দেখা বন্ধ করলেই আবার শুরু থেকে দেখতে হবে এমন কথা নেই। আপনি চাইলে পরেও যেখানে শেষ করেছেন সেখান থেকেই আবার দেখা শুরু করতে পারেন। এ জন্য ‘ওয়াচ লেটার’ বাটনে প্রেস করুন। এটি দেখতে ঘড়ির মতো। এতে পরবর্তীতে আপনাকে আবার ভিডিওটি খুঁজে বের করতে হবে না। সহজেই আগের ভিডিওতে ফিরে যেতে পারবেন।

মাইক্রোসফ্ট ওয়ার্ড ২০১০ সকল ডালপালা। চেইন প্রেসক্রিপশন। (পর্ব: ০১)

লেটার, পেপার, ফ্লাইয়ার, ফ্যাক্স ইত্যাদি তৈরি করার জন্য মাইক্রোসফ্ট ওয়ার্ড হচ্ছে সবচেয়ে জনপ্রিয় । এই প্রেসক্রিপশনে, আমরা Ribbon সম্পর্কে জানতে পারবো, এবং নতুন Backstage view, কিভাবে New documents তৈরি এবং তৈরিক্রত ফাইল open করতে হবে তা জানতে পারবো পরবর্তী প্রেসক্রিপশনে।  আপনাদের উৎসাহ পেলে আমরা Word 2010 এর সকল ডাল পালা নিয়ে প্রেসক্রাইব করবো। এটি একটি চেইন প্রেসক্রিপশন।আশা করি সাথে থাকবেন।
আসুন নতুন সব ফিচারগুলো জানি
Word 2010 আগের অন্য ভার্সন থেকে কিছুটা ভিন্ন, তাই আপনি যদি আগের ভার্সন এ কাজ করে থাকেন তাহলে নতুন interface গুলোর সাথে পরিচিত হতে কিছু সময় ব্যয় করতে হবে। টুলবারগুলো Word 2007 এর মতোই, এগুলো  যুক্ত করেছে Ribbon এবং Quick Access টুলবার.
Ribbon
Word 2007 এ প্রাচিন মেনুবারের পরিবর্তে নতুন ট্যাব্ড Ribbon system পরিচিত করেছিল। সাধারন কাজগুলো করার জন্য যতগুলো কমান্ড দরকার তা Ribbon দেখাবে। এটি বিভিন্ন গ্রুপে মাল্টিপল কমান্ডগুলো শো করে, এবং আপনি আপনার নতুন ট্যাব যুক্ত করতে পারবেন যা আপনার প্রিয় কমান্ড ইনক্লুড করে।. কিছু কিছু গ্রুপ এ এ্যারো বাটন আছে যাতে ক্লিক করে আপনি আরও অনেক কমান্ড অপশন পেতে পারেন।

Figure 1: Ribbon
এটি আবার বিভিন্ন প্রোগ্রামও এ্যাড করেছে। যেমন: Adobe Acrobat Reader. এটি আপনি Ribbon এ ইনস্টল করতে পারবেন। এসব ট্যাবকে Add-ins বলা হয়।
  • কিভাবে Ribbon কে Minimize এবং Maximize করবেন:
Ribbonটাকে আসলে ডিজাইনই করা হয়েছে আপনার কাজের সুবিধা ও সহজের জন্য। যাহোক এটা যদি আপনার স্ক্রিনের খুব বেশি স্পেস নিয়ে থাকে তাহলে আপনি মিনিমাইজ করে রাখতে পারেন।
  1. মিনিমাইজ করার জন্য উপরে ডানপাশে arrow তে ক্লিক করুন।

Figure 2: কিভাবে  Ribbon মিনিমাইজ করবেন
2. ম্যাক্সিমাইজ করার জন্য উপরে ডানপাশে ঠিক সেই arrow তেই আবার ক্লিক করুন।
যখন রিবনটি মিনিমাইজড হয়ে যাবে arrow তে ক্লিক করে আবার নিয়ে আসতে পারেন।
আজ এ  পর্যন্তই। সবাই ভালো থাকুন। পরবর্তি প্রেসক্রিপশনে চোখ রাখুন।

সোসাল মিডিয়ার সাইটগুলোতে যে ১০টি তথ্য শেয়ার করবেন না।।।

আমরা জানি, এখন সামাজিক যোগাযোগ ও ইন্টারএকশনে সোসাল নেটওয়ার্কিং সাইটগুলো সবচেয়ে সমসাময়িক ও শ্রেষ্ঠ । ৩৫% প্রাপ্ত বয়স্ক মানুষের সোসাল নেটওয়ার্কিং সাইটে প্রোফাইল রয়েছে। অনেকের একাধিক প্রোফাইলও রয়েছে। বাস্তব জীবনের মতো সেখানেও শেয়ারিং কেয়ারিং এর ব্যবস্থা রয়েছে। তবে এখানে যদি কেউ কোন ধরাবাধা নিয়ম বা প্রাইভেসি না দেয় তার সকল তথ্য অন্যান্যদের মাঝে ছড়িয়ে যেতে পারে। ব্যক্তিগত তথ্য অচেনা কারও কাছে শেয়ার করাটা একটি বিপদ ডেকে আনতে পারে। এ প্রেসক্রিপশনের মাধ্যমে ১০ টি বিষয় শেয়ার না করার ব্যাপারে সবাইকে জানাবো।
টপ ১০ বিষয় যা সোসাল নেটওয়ার্কিং সাইটে আপনার শেয়ার করা উচিত নয়ঃ
images (1)

   

ক্রোরপতি হলেন ফিরোজ ফাতেমা

fatima      কৌন বানেগা ক্রোরপতির এবারের মৌসুমে জয় ছিনিয়ে নিয়েছেন উত্তর প্রদেশের নারী ফিরোজ ফাতেমা। ভারতের জনপ্রিয় টেলিভিশন কুইজ প্রতিযোগিতা কৌন বানেগা ক্রোরপতির সপ্তম মৌসুমে প্রথমবারের মতো এক নারী পুরস্কার জিতেছেন।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ বলছে, প্রতিযোগিতায় জিতে ফিরোজ ফাতেমা এক কোটি রুপির অধিকারী হয়ে গেছেন। ২২ বছর বয়সী ফিরোজ ফাতেমার বাড়ি উত্তর প্রদেশের সাহারানপুরে। স্নাতক শেষে ফিরোজ ফাতেমা পড়াশোনার পাঠ চুকান। আরও বেশি লেখাপড়া চালিয়ে গেলে বোনের পড়াশোনা বন্ধ হয়ে যেত বলে তাঁর এ উদ্যোগ।
ভারতের খ্যাতনামা অভিনেতা অমিতাভ বচ্চনের উপস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণের পেছনে ফিরোজের একমাত্র উদ্দেশ্য ছিল কিছু অর্থ লাভ করা, যাতে তাঁর মৃত্যুর আগে বাবার করে যাওয়া ঋণগুলো শোধ করা যায়। কেবল সংবাদপত্র পাঠ ও টিভির সংবাদ দেখে তিনি জ্ঞানার্জন করেছেন।
ফিরোজ ফাতিমা চান, পুরস্কারের অর্থে নিজের উচ্চশিক্ষা চালাবেন এবং মায়ের জন্য একটি নিশ্চিন্ত জীবনের আয়োজন করবেন।

শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩

সেরা ৫ অ্যান্ড্রয়েড সিকিউরিটি অ্যাপ



সাইবার অপরাধীদের আক্রমণের মূল লক্ষ্যবস্তু এখন অ্যান্ড্রয়েড। সাম্প্রতিক সময়ে অ্যান্ড্রয়েড ওএসের উপর সাইবার আক্রমণের ঘটনা এতই বেড়েছে যে, সাইবারজগতের দুই-তৃতীয়াংশ ভাইরাস আর ম্যালওয়্যারই লেখা হয়েছে অ্যান্ড্রয়েড ওএস আক্রমণের উদ্দেশ্যে ।
 
 
 
 
 
 

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের (ওএস) জনপ্রিয়তা আর ব্যবহার বাড়ছে প্রতিদিনই। ওপেন প্ল্যাটফর্ম অপারেটিং সিস্টেম হওয়ার কারণে প্রযুক্তিপণ্য নির্মাতা আর ব্যবহারকারী উভয়ের কাছেই সমান জনপ্রিয় গুগলের এই ওএস। ঠিক একই কারণে সাইবার অপরাধীদের আক্রমণের মূল লক্ষ্যবস্তু এখন অ্যান্ড্রয়েড। সাম্প্রতিক সময়ে অ্যান্ড্রয়েড ওএসের উপর সাইবার আক্রমণের ঘটনা এতই বেড়েছে যে, সাইবারজগতের দুই-তৃতীয়াংশ ভাইরাস আর ম্যালওয়্যারই লেখা হয়েছে অ্যান্ড্রয়েড ওএস আক্রমণের উদ্দেশ্যে।

এ অবস্থায় একাধিক শীর্ষস্থানীয় সাইবার নিরাপত্তাপণ্য নির্মাতা প্রতিষ্ঠান বাজারে ছেড়েছে ম্যালওয়্যার আর ভাইরাস আক্রমণ ঠেকানোর জন্য বিশেষভাবে তৈরি অ্যাপ। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে বহুল প্রচলিত একাধিক সিকিউরিটি অ্যাপ পরীক্ষা করে সেরা পাঁচটি অ্যান্ড্রয়েড সিকিউরিটি অ্যাপের খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকনিউজ ডেইলি।

অ্যাভাস্ট মোবাইল সিকিউরিটি

পিসির ফ্রি অ্যান্টি-ভাইরাস আর সিকিউরিটি স্যুটের জন্যই সবচেয়ে জনপ্রিয় অ্যাভাস্ট সফটওয়্যারের তৈরি অ্যাপগুলো। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য প্রতিষ্ঠানটি তৈরি করেছে অ্যাভাস্ট মোবাইল সিকিউরিটি। বিনামূল্যে ডাউনলোড করা যাবে এটি। এর সবচেয়ে আকর্ষণীয় ফিচারটি হচ্ছে, এর কল আর এসএমএস ফরওয়ার্ড করার ফিচার ‘প্রাইভেসি অ্যাডভাইজার’।ফিচারটি চালু করা থাকলে অ্যান্ড্রয়েড স্মাটফোনটি হারিয়ে গেলে নিজে থেকেই ইনকামিং কলগুলোকে ফরওয়ার্ড করে দেবে পুর্বনির্ধারিত অন্য কোনো মোবাইল নম্বরে।

এভিজি অ্যান্টিভাইরাস প্রো

সাত কোটিরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এভিজি অ্যান্ড্রয়েড অ্যান্টিভাইরাস প্রো ব্যবহার করেন। ডেটা চুরি ঠেকাতে অ্যান্টভাইরাসটির কার্যক্ষমতা নিয়ে গর্ব করে এভিজি। অ্যান্টিভাইরাসটির ফ্রি ভার্সনের ফিচারের মধ্যে রয়েছে রিমোট ওয়াইপ অ্যান্ড লক ফাংশন। বিভিন্ন অ্যাপের নিরাপত্তা নিশ্চিত করতে আছে অ্যাপ লকার এবং অ্যাপ ব্যাকআপ।

ক্যাসপারস্কি মোবাইল সিকিউরিটি প্রো

পিসি অ্যান্টিভাইরাস হিসেবে জনপ্রিয় ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাসেরও রয়েছে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য তৈরি বিশেষ ভার্সন। অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার, ভাইরাস এবং ডেটা চুরি ঠেকাতে উচ্চস্তরের নিরাপত্তা দিয়ে থাকে ক্যাসপারস্কি মোবাইল সিকিউরিটি প্রো। তবে অন্যান্য অ্যান্ড্রয়েড সিকিউরিটি অ্যাপের সঙ্গে এর মূল পার্থক্য হচ্ছে স্মার্টফোনের ফ্যাক্টরি ডেটা রিসেট করার জন্য নিজ¯^ পিন কোড দিতে হয় ব্যবহারকারীকে।

লুকআউট মোবাইল সিকিউরিটি

ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার তিন শিক্ষার্থীর বানানো মোবাইল সিকিউরিটি অ্যাপ লকআউট মোবাইল সিকিউরিটি। খুব কম সময়েই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে অ্যাপটি। নতুন ম্যালওয়্যার সবার আগে চিহ্নিত করতে পারার সুনাম রয়েছে লুকআউট নির্মাতাদের। নিয়মিত আপডেট হয় এর ডেটাবেইজ, আরও রয়েছে বিভিন্ন নতুন ফিচার। অ্যাপটি ব্যবহার করার জন্য খরচ করতে হবে বছরে ৩০ ডলার।

নরটন মোবাইল সিকিউরিটি

পিসি অ্যান্টি-ভাইরাস এবং সিকিউরিটি সফটওয়্যার নির্মাতা হিসেবে বেশ পুরনো নরটন। অনেক উইন্ডোজ পিসিতেই প্রিইনস্টল করা থাকে নরটন অ্যান্টিভাইরাস। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যও নরটনের রয়েছে মোবাইল সিকিউরিটি অ্যাপ, ‘নরটন মোবাইল সিকিউরিটি’। চুরি ঠেকাতে মোবাইল সিকিউরিটি অ্যাপটির রয়েছে বিশেষ অ্যান্টি-থেফট ফিচার। ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত হবে অ্যাপটি। এ ছাড়াও নতুন ম্যালওয়্যার দ্রুত চিহ্নিত করার ক্ষেত্রের নরটনের রয়েছে বিশেষ খ্যাতি।

Children in cars 'more distracting than mobiles'

 
Researchers claim children passengers are far more distracting to drivers than mobile phones .
To many parents, it may be confirmation of something they have long suspected. A new study suggests that children pose a greater distraction to drivers than using a mobile telephone at the wheel.
The research involved an analysis of 12 families over a period of three weeks, in which all their car journeys were monitored by four cameras installed in their vehicle.
The families taking part had an average of two children, between 1-8 years of age. In total, 92 trips were analysed by the researchers, looking for any evidence of potentially distracting activity undertaken by the driver, such as looking away from the road for more than two seconds.
In 90 of the 92 trips studied, the team detected distracting activity on the part of the motorist, with the average parent taking their eyes off the road for three minutes and 22 seconds, during a 16 minute trip.
The video recordings showed that children travelling in the rear seats accounted for 12 per cent of all potentially distracting activity, compared to mobile phones, which were responsible for one per cent.

Source: Telegraph

How to get thousands of free backlinks for your website

 
Get thousands of free backlinks for your website. High PR backlinks play an important role to boast our website to top search rank and helps us get high page rank. Now I will show you a great website where you will get thousands of free high pr backlinks for your website. So, make yourself ready to get thousands of free high pr backlinks from high pr websites, directories, feed submissions sites etc.

At first you have to singup there to get thousands of free backlinks. Now signup here to get thousands of free backlinks from high pr websites, directories, feed submissions sites etc. But, if you only want to get thousands of free backlinks from high pr websites, then you don't need to signup there to get thousands of free high pr backlinks from high pr websites, directories, feed submissions sites etc.. Just visit the website and submit your url.

একদম ফ্রীতে Download করুন Android মোবাইলের জন্য অসাধারণ একটি Next Launcher 3D Pro

একদম ফ্রীতে Download করুন Android মোবাইলের জন্য অসাধারণ একটি Next Launcher 3D আমরা Android মোবাইল ব্যাবহারকারিরা অনেকেই Default Launcher এর চেয়ে Custom Launcher অনেক পছন্দ করি। তেমন একটি অসাধারণ Launcher হল Next Launcher 3D Pro . Google Play Store এ এই launcher টির দাম $11 যা বাংলাদেশী টাকায় প্রায় 900+ টাকার মত । আমি কিছু screen short দিলাম জাদি ভাল লাগে তাহলে এখনই Download করে নিন। নিচে লিংক দেয়া আছে। Download Link : http://www.putlocker.com/file/22A88F559C9D014E http://www.sharebeast.com/zyshd6emzn8a

বিরক্তিকর হেঁচকির সমাধান


হেঁচকি কেন হয় তা এখনো খুব স্পষ্ট নয় বিজ্ঞানীদের কাছে। দ্রুত খেতে চেষ্টা করলে, অনেক গরম ও মসলাদার খাবার খেলে, গরম খাবারের সঙ্গে খুব ঠান্ডা পানি বা পানীয় পান করতে শুরু করলে, অনেকক্ষণ ধরে হাসলে বা কাঁদলে হেঁচকি হতে পারে। বড়দের অবিরত হেঁচকি হওয়ার পেছনে কিছু কারণ থাকতে পারে। উদ্বেগ, কিডনির রোগ, শরীরে লবণের ভারসাম্যহীনতা, অতিরিক্ত অ্যালকোহল পান, ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়ায় হেঁচকি হতে পারে। আবার মস্তিষ্কের কিছু রোগ যেমন টিউমার বা ফোড়া, পেটের কিছু রোগ, যেমন অগ্ন্যাশয়ে প্রদাহ বা হেপাটাইটিস ইত্যাদিও হেঁচকির কারণ হতে পারে। সাধারণ কারণে হেঁচকি হলে তা একটু পর এমনিতেই বন্ধ হয়ে যাওয়ার কথা। তবে শারীরিক সমস্যা ও রোগে অনেক সময় বিরক্তিকরভাবে বারবার বা অবিরত হেঁচকি হতে পারে। হেঁচকি উঠলে বা বারবার হলে কিছু প্রক্রিয়ায় এটি থামানো যায়। কিছুক্ষণ শ্বাস বন্ধ করে রাখুন। একটি পলিথিন ব্যাগ নিয়ে এর ভেতরে শ্বাস-প্রশ্বাস ছাড়ুন। ঠান্ডা পানি বা বরফকুচি গিললে অথবা শুকনো খাবার চিবোলে কার্বন ডাই-অক্সাইডের চাপ বেড়ে গিয়ে ডায়াফ্রামকে থামিয়ে দেয়। কটন বাড দিয়ে নাকের ভেতর সুড়সুড়ি দেওয়া বা চোখের ওপর আঙুল দিয়ে চাপ দেওয়া, তীব্র ঝাঁজাল ঘ্রাণ নিয়ে এটি থামানো যায়। অসহনীয় ও অনবরত হতে থাকলে কিছু ওষুধ বা ইনজেকশনের প্রয়োজন হতে পারে।

বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩

সকল মাইক্রোসফট প্রোডাক্ট কে এ্যাকটিভ করার জন্য এ্যক্টিভেটর

আজ আমি আপনাদের কে এমন একটি সফটওয়্যার দেব যেটি দিয়ে সকল প্রকার মাইক্রোসফট এর সকল প্রোডাক্ট কে এ্যাক্টিভ করতে পারবেন। যেমন Windows 8 /8.1 microsoft office 2013 ইত্যাদি সকল মাইক্রোসফট প্রোডাক্ট সমূহকে এ্যাকটিভ করা যায়। সাধারণত উইনডোজ ৮/৮.১ এর সাথে যে ক্রেক দেয়া থাকে সেটি দিয়ে এ্যাকটিভ করলে উইনডোজ এ্যাকটিভ দেখায়। কিন্তু যখন আমরা ইন্টারনেট ব্যবহার করতে চাই তখনই শূরু হয় আসল সমস্যা কিছুখন ইন্টারনেট ব্যবহারের পর হঠাৎ করে একটা ইরর মেসেজ দিয়ে কম্পিউটার রিস্টারট নেয়। আবার যখন ইন্টারনেট ব্যাবহার করিনা তখন আবার দেখা যায় কম্পিউটার ঠিকটাক ভাবেই চলে। তাই সবাইকে বলি এই সফটওয়্যার টা ডাউনলোড করে আপনার এ্যাক্টিভেট সক্রান্ত সমস্যা সমাধান করে নিন। প্রথমে KMSpico_setup সফটওয়্যার টাকে ডাউনলোড করুন। তার পর এই ডাউনলোড করা সফটওয়্যার টা কে ইন্সটল করুন আর ইউজ করুন