রবিবার, ২৪ আগস্ট, ২০১৪

বিজনেস কার্ড মকআপ ডিজাইন

  -:কার্ড মকআপ ডিজাইন:-

বর্তমান সময়ে গ্রাফিক প্রেজেন্টেশনের জন্য একটি আলোচিত বিষয় হচ্ছে মকআপ। বিশেষ করে যারা অনলাইন কনটেস্টগুলোতে অংশগ্রহণ করে থাকেন তারা এর ব্যবহারটা উল্লেখযোগ্য হারে দেখে থাকেন। আজকের এই মকআপ ডিজাইন টিউটোরিয়ালটা মূলত: তাদের জন্যই তৈরি করা হয়েছে। আশা রাখছি পোস্টটি আপনাদের উপকারে আসবে।

মকআপ ডিজাইন শুরু করার পূর্বে জেনে রাখা উচিত যে, মকআপ ডিজাইন আসলে কি?

মকআপ হচ্ছে কোন একটি নির্দিষ্ট বিষয়ের মডেল বা ছাঁচ। যে মডেল এর উপর বিভিন্ন সময় বিভন্ন প্রোডাক্ট দিয়ে টেস্ট বা ডিসপ্লে করা যায়। যদি বিষয়টাকে একটু সহজ করে বলি তাহলে হবে- ধরলাম আমরা একটি বিজনেস কার্ড ডিজাইন করেছি। এখন এই বিজনেস কার্ডটিকে প্রেজেন্ট করার জন্য টেবিল এর উপরে স্ট্যাক আকারে অথবা এমনিতেই ফেলে রেখে প্রেজেন্ট করতে চাচ্ছি। কিছুদিন পর আবার অন্য আরেকটি বিজনেস কার্ড একই পদ্ধতিতে প্রেজেন্ট করার ইচ্ছে পোষন করলে দেখা যাবে আগের মতই আবার সময় ব্যয় করে ডিজাইন করতে হচ্ছে। আর মকআপ তৈরি করে রাখা হলে এখানেই আপনার স্বস্তি। আপনি জাস্ট আগের ডকুমেন্ট অপেন করে নতুন বিজনেজ কার্ড দিয়ে দিলে অটোমেটিক আগের মত প্রেজেন্টশন হয়ে যাবে। যা আপনার সময় এবং পরিশ্রম দু’টোকেই বাঁচাবে বহুলাংশে।

 বিজনেস কার্ড এর মকআপ তৈরির জন্য প্রয়োজনীয় ধাপসমূহ:

১.            প্রথমে ফটোশপ অপেন করে আমরা একটি নতুন ডকুমেন্ট নিব। ডকুমেন্ট সাইজ হবে আপনি যে সাইজে প্রেজেন্টশন করতে চাচ্ছেন তার সমান। আমরা এখানে ৮০০*৬০০ পিক্সেলের একটি ডকুমেন্ট নিচ্ছি।
mockup1
২.           এবার আমরা একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। যেহেতু আমরা কার্ডটিকে টেবিলের উপর রাখতে চাচ্ছি তাই আমাদের একটি উডেন টেক্সচার তৈরি করতে হবে অথবা আমরা উডেন টেক্সচার ডাউনলোড করেও ইউজ করতে পারি। মোট কথা আমরা কার্ডটিকে যে এনভায়রনমেন্টে রাখতে চাচ্ছি তা আমাদের এই স্টেপে তৈরি করতে হবে।
৩.           নতুন আরেকটি ডকুমেন্ট নিব এবং এটার সাইজ হবে বিজনেস কার্ডের সাইজের সমান। এখানে আমরা ৩.২৫ * ২ ইঞ্চি এই সাইজটাকে ব্যবহার করছি ।
৪.           এবার বিজনেস কার্ড ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড লেয়ারটির উপর রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এর ফলে লেয়ারটি স্মার্ট লেয়ারে কনভার্ট হলো।
mockup2
৫.           এবার লেয়ারটিকে ড্র্যাগ করে প্রেজেন্টেশন ডকুমেন্ট এর উপর ছেড়ে দিব এবং বিজনেস কার্ড ডকুমেন্টটি ক্লোজ করে দিতে পারি। এমনকি ডকুমেন্টটি সেভ করারও দরকার নেই।

৬.           এবার এই ড্র্যাগকৃত লেয়ারটিকে আমরা ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে রিসেপ করতে পারি। মানে- আমরা কার্ডটিকে যেভাবে রাখতে চাচ্ছি সেভাবে এটাকে ট্রান্সফর্ম করে নিব। লেয়ারের নামটিকে রিনেম করে ফ্রন্ট ডিজাইন হেয়ার দিয়ে দিতে পারি যাতে করে অন্য কেউ সহজেই বুঝতে পারে কোন লেয়ারে কাজ করতে হবে।
৭.           নতুন আরও একটি ডকুমেন্ট নিব বিজনেস কার্ডের অন্য পাশটিকে প্রেজেন্ট করার জন্য। এটার সাইজও হবে বিজনেস কার্ডের সাইজের সমান এবং পূর্বের মত স্মার্ট লেয়ার করে ড্র্যাগ করে প্রেজেন্টেশন লেয়ারে নিয়ে আসতে হবে। এবার এটাকেউ ফ্রি ট্রান্সফর্ম করে নির্দিষ্ট সেপে রাখতে হবে। এই লেয়ারের নাম আমরা ব্যাকসাইড হেয়ার দিতে পারি। উভয় লেয়ারে প্রয়োজনমত ড্রপ শ্যাডো ইউজ করা যেতে পারে।
৮.           এবারে ভিজিটিং কার্ড স্ট্যাক তৈরি করার জন্য ব্যাকসাইড নামের লেয়ারের ডুপ্লিকেট তৈরি করে একটার উপর একটা রেখে রেখে একটা স্ট্যাক তৈরি করে নিব।
mockup3
৯.           আমাদের মকআপ তৈরির কাজ শেষ। এবার আমাদের ডিজাইনকৃত বিজনেস কার্ড প্রেজেন্ট করতে হবে। এর জন্য প্রথমে ফ্রন্ট এর ডিজাইনটিকে কপি করে নিব। ফ্রন্ট ডিজাইন লেয়ারে ডাবল ক্লিক করলে একটি নতুন ডকুমেন্ট অপেন হবে। এই ডকুমেন্টে আমরা ডিজাইনকৃত বিজনেস কার্ডটি পেস্ট করে সেভ করলেই তা প্রেজেন্টশন ডকুমেন্টের ফ্রন্ট লেয়ারটি যেভাবে রাখা হয়েছিল তাতে প্রদর্শিত হবে।
mockup5
১০.        এবারে ব্যাক সাইডের জন্য ডিজাইনকৃত ডিজাইনটিকে কপি করে নিব। ব্যাক সাইড ডিজাইন লেয়ারে ডাবল ক্লিক করলে একটি নতুন ডকুমেন্ট অপেন হবে। এই ডকুমেন্টে আমরা ডিজাইনকৃত বিজনেস কার্ডটি পেস্ট করে সেভ করলেই তা প্রেজেন্টশন ডকুমেন্টের ব্যাকসাইড লেয়ারটি যেভাবে রাখা হয়েছিল তাতে প্রদর্শিত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন