সচরাচর এসব গোপন তথ্য প্রয়োজন না পরলেও তা অনেক সময় দরকার হয়। এসব গোপন কোড নম্বর থেকে জানা যায় আইএমই নম্বর, মোবাইলের সফটওয়্যার সংস্করণসহ বিভিন্ন তথ্য। এমন কি কোড ব্যবহার করে মেমরিও ফরম্যাট করা যায়।
যেসব কোড ব্যবহার করে এসব তথ্য জানা যায়, তাই থাকছে এ টিউটোরিয়ালে।
১. আইএমই নম্বর দেখতে #06# প্রেস করতে হবে।
২. ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য জানতে *#*#4636#*#* প্রেস করতে হবে।
৩. সকল মিডিয়া ফাইল ব্যাকআপ করার জন্য *#*#273282*255*663282*#*#* প্রেস করতে হবে।
৪. সার্ভিস টেস্ট মোড কোড *#*#197328640#*#* ।
৫. এফটিএ সফটওয়্যার ভার্সন দেখার জন্য *#*#1111#*#* প্রেস করতে হবে।
৬. ওয়াই-ফাই পরীক্ষা জন্য *#*#232339#*#* প্রেস করতে হবে।
৭. ব্যাক লাইট ও ভাইব্রেশন পরীক্ষা করতে *#*#0842#*#* প্রেস করতে হবে ।
৮. সফটওয়্যার এবং হার্ডওয়্যারের তথ্য জানতে *#12580*369# প্রেস করতে হবে।
৯. টাচ স্ক্রিন পরীক্ষা করতে *#*#2664#*#* প্রেস করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন