আমাদের অনেকেইর অনেক সাইট আছে যা দিয়ে আয়ের চিন্তা ভাবনা করি। কিন্তু
কিভাবে কি আয় করব তা না জানার কারণে আয় করতে পারি না, আবার জানলেও বিভিন্ন
যায়গা থেকে ধোকা খেয়ে আর আয়ের চিন্তা থাকে না। এবার আপনার ওয়েব সাইট না
থাকলেও আয় করতে পারবেন আর যদি থাকে তার প্রিমিয়াম হউক আর ফ্রি হউক তা দিয়ে
আয় করতে পারবেন। তবে কিছু কিছু সাইট আছে যা ফ্রি সাইট নিয়ে থাকলে তাহলে
তারা এ্যড ব্যবহার করতে দেয় না। যেমনঃ ওয়ার্ডপ্রেস.কম থেকে সাইট তৈরী করলে।
আর এই কম্পানির কিছু সুবিধা আছে তার মধ্যে সাইটটি বাংলাদেশি কাজেই আপনি
বাংলাদেশ থেকেই টাকা উত্তোলন করতে পারবেন। অন্যান্য এ্যড কম্পানি যেমন
গুগলে চেক আসে, চিটিকা সহ অন্যান্য সাইট গুলোর টাকা উত্তোলন করতে গেলে
বিভিন্ন অনলাইন ব্যাংক সার্ভিস ব্যবহার করতে হয় এতে অনেক ঝামেলা আবার এতে
অনেক চার্জ কাটতে কাটতে দেখা যায় হাতে আসতে আসতে অনেকটা কমে যায়। আর এই
সাইটটির টাকা আপনি বিকাশ থেকে উত্তোলন করতে পারবেন। অনলাইনে এ্যড দেয় এরকম
অনেক কম্পানি আছে তার মধ্যে প্রথমেই সকলে গুগল এ্যডসন্সকে জানে, কিন্তু
এটার এ্যড পাওয়া এত কষ্ট যেন এটা একটা সোনার হরিণ।